ম্যাচ রিভিও পাকিস্থান বনাম ওয়ার্ল্ড একাদশ
পাকিস্থান 20 রানে হারাল ওয়ার্ল্ড একাদশকে!
গতকাল পাকিস্থানের গাদ্দাফি স্টেডিয়ামে হয়ে গেলো পাকিস্থান ও ওয়ার্ল্ড একাদশের প্রথম ম্যাচ। পাকিস্থানে খেলা ফিরিয়ে আনার জন্য আইসিসি এই ম্যাচের প্রস্তাব করে। ওয়ার্ল্ড একাদশ টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেই।
ব্যাটিং এ নেমেই পাকিস্থান প্রথম থেকেই মারমুখি ভংগিতে খেলতে থাকে। প্রথম ওভারে ফকর জামান কে ৮ রানে ফেরায় মরনে মরকেল। তারপর আহমেদ শেহজাদ ও বাবর আজম ১২২ রানের বড় একটা জুটি করে। ৩৪ বলে ৩৯ রান করা আহমেদ শেহজাদ কে ফেরায় বেন কাটিং। তার পরের ওভারে বাবর আজম আউট হল ৫২ বলে ৮৬ রান করে। তার এই রানেই জোরেই পাকিস্থান বড় স্কোর গড়তে পারে। শেষের দিকে শোয়েব মালিকের ঝড়ো ইনিংস ২০ বলে ৩৮ রান ও ইমাদ ওয়াসিম এর ৪ বলে ১৫ রানের জোরে পাকিস্থানের সংগ্রহ দাঁড়ায় ১৯৭/৫।
পাহাড় সমান রান তাড়া করতে প্রথম থেকে নড়বড়ে দেখা যায় বিশ্ব একাদশকে। ১৩ বলে ১৩ রান করে আউট করে তামিম ইকবাল। একই ওভারে হাশিম ইকবাল কে আউট করে রাইস ফলে ওয়ার্ল্ড একাদশ বিপাকে পড়ে যায়। প্রথম ১০ অভারে সংগ্রহ দাঁড়ায় মাত্র ৬৮। ১২ তম অভারে ২২ রান করে আশা দেখালেও পরের ওভারে আউট হয়ে যায় অধিনায়ক ডু প্লেসিস। পরে আর বড় কোন জুটি না হওয়ায় ওয়ার্ল্ড একাদশকে থামতে হয় ১৭৭/৭ । শেষের দিকে ড্যারেন সামির ২৯, পেরেরা ১৭ রানের ফলে ওয়ার্ল্ড একাদশ সম্মানজনক স্কোরের দেখা পায়।
পাকিস্থান ১৯৭/৭
বাবর আজম ৮২, শেহজাদ ৩৯, শোয়েব মালিক ৩৮, ইমাদ ওয়াসিম ১৫।
পেরেরা ৫১/২,মরনে মরকে ৩২.১, তাহির ৩৪/১, কাটিং ৩৮/১।
ওয়ার্ল্ড একাদশ ১৭৭/৭
সামি ২৯, ডু প্লেসিস ২৯, হাসিম আমলা ২৬, পেইন ২৫
সোহেল ২৮/২, শাহদাব ৩৩/২,রুম্মান ৩৭/২ ।
ম্যান অফ দ্যা ম্যাচ হয় বাবর আজম।

No comments