Header Ads

কে হবে তামিমের সঙ্গী !

সাউথ আফ্রিকা সিরিজে ওপেনার সৌম্য না ইমরুল না বিজয়!!

সৌম্য সরকার সেই বিশ্বকাপের পর থেকে দীর্ঘসময় ফর্ম নেই। খারাপ খেলার লিমিট ক্রস করে ফেলেছে। আর কত সুযোগ দিবে তাকে! সুযোগ দেয়া মানে যদি ১০ জনকে নিয়ে খেলা হয় তাইলে সুযোগ না দেওয়া বেটার।

ইমরুল কায়েস ভালো খেলছিল তবে টিম ম্যানেজম্যান্ট তাকে কখনো ওপেনিং কখনো ওয়ান ডাউন নামিয়ে তাকেও নষ্ট করে ফেলেছে। সে নিজেও অনেকবার বলেছে ওয়ান ডাউনে সে খেলতে পছন্দ করে না। যাই হোক অস্ট্রেলিয়া সিরিজে তার কাছ থেকে ভালো কিছু আশা করলেও সে আমাদের আশাহত করেছে।

এনামুল হক বিজয়  ভালো খেলছিল কিন্তু ইনজুরি তাকে শেষ করে দিল। দলে আর ঢুক্তে পারছে না তবে ঘরোয়া লীগে নিয়মিত রান করছে। এনসিএল এ ৬ ম্যাচে ৪৫১ রান,বিসিএল এ ৫ ম্যাচে ২৭৪,ডিপিএল ১৬ ম্যাচে ৫৯৬। সাম্প্রতিক এই পারফর্মমেন্স এর ভিত্তিতে সাউথ আফ্রিকা সিরিজে তাকে দলে রাখা কি উচিত না!

No comments

Powered by Blogger.