পাকিস্থানকে হারাল বিশ্ব একাদশ!
৭ উইকেটে পাকিস্তানকে হারল বিশ্ব একাদশ
গতকাল বিশ্ব একাদশ ও পাকিস্থানের মধ্যকার দ্বিতীয় ম্যাচে পাকিস্থানকে হারাল বিশ্ব একাদশ। হাশিম আমলার বড় ইনিংস আর শেষের দিকে থিসারা পেরেরার ঝড় ইনিংস এর অবদানে তারা জয় পেয়ে সিরিজে ১-১ সমতায় ফিরে।
দ্বিতীয় ম্যাচে একাদশে কিছু পরিবর্তন দেখা যায়। পাকিস্থান দলে মোহাম্মদ নায়াজ, উসমান শিনওয়ারি দলে ঢুকেছে হাসান আলি, ফাহিম আশরাফ এর রিপ্লেসমেন্ট হিসেবে। ওয়ার্ল্ড একাদশে পল কলিংউড ও স্যামুয়েল বড্রি ঢুকেছে ড্যারেন স্যামি ও গ্রান্ট ইলিওট এর জায়গায়।
পাকিস্থান ইনিংস এর শুরু থেকেই ভালো ব্যাটিং করছিলো ওপেনার ফকর জামান ও আহমেদ সেহজাদ। পঞ্চম ওভারে বড্রির বলে আউট হয় ফকর জামান ব্যক্তিগত ২১ রানে। সেহজাদ, বাবর আজমকে নিয়ে সুন্দর একটা পার্টনারশিপ গড়ে তুলে। সেহজাদ আউট হয় ব্যক্তিগত ৪৩ রানে ৫ চার ১ ছয়ের ৩৪ বলে তখন পাকিস্থানের সংগ্রহ ১০০ রান। শেষের দিকে শোয়েব মালিকের ঝড়ো ইনিংস এ ২৩ বলে ৩৯ রানের সাহায্যে পাকিস্থানের সংগ্রহ দাঁড়ায় ১৭৪/৬।
টার্গেট ১৭৫ রান ওপেনার তামিম ইকবাল, হাসিম আমলা শুরুতে দারুণ সূচনা করে। হাসিম আমলা অসাধারণ কিছু শট খেলে। তামিম ইকবাল ২৩ রান করে ফেরে সোহেল খানের বলে। টিম পেইন, ডু প্লেসিস খুব ভালো খেলতে না পারলেও থিসারা পেরেরা ৫ ছয়ের বিনিময়ে ১৯ বলে ৪৭ রানে ইনিংস। খেলা হয় শেষ ওভার পর্যন্ত ২ বলে ৬ রান লাগলে ওভারের পঞ্চম বলে সীমানা পার করে পেরেরা।
পাকিস্তান একাদশ
১৭৪/৬
বাবর আজম ৪৫, সেহজাদ ৪৩, মালিক ৩৯
পেরেরা ২৩/২, বড্রি ৩১/২
বিশ্ব একাদশ
১৭৫/৩
হাসিম আমলা ৭৩, পেরারা ৪৭
নাওয়াজ ২৫/১, ইমাদ ২৭/১
বিশ্ব একাদশ ৭ উইকেট এ জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচ থিসারা পেরেরা।
সিরিজ ১-১।

No comments